Friday, April 17, 2026
Homeখবরভারতকে ২০ হাজার কোটির ড্রোন দিচ্ছে আমেরিকা। ভারতের শত্রুরা সাবধান। ১৭৪৬ কেজি...

ভারতকে ২০ হাজার কোটির ড্রোন দিচ্ছে আমেরিকা। ভারতের শত্রুরা সাবধান। ১৭৪৬ কেজি ওজন কাঁধে নিয়ে ২৩০ কিমি বেগে শত্রুপক্ষের ওপর আছড়ে পড়তে পারে এই ড্রোন! দূরপাল্লার হামলা হবে আরও সহজ

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের হাতে আরও বড়সড় অস্ত্র! আসতে চলেছে ভয়ংকর ঘাতক ড্রোন! যে অস্ত্র ব্যবহার করে তালিবান নেতা মোল্লা ওমর কিংবা বায়তুল্লা মেসুদকে নিকেশ করা সম্ভব হয়েছিল, সেই ড্রোনই এবার ভারতের শত্রুপক্ষের ঘুম ওড়াবে। যার দাম ২-৩ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় হিসেব করলে তা প্রায় ২০ হাজার কোটি টাকার কাছাকাছি। আর ভারত এই অস্ত্র পেতে পারে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে। ঘাতক প্রিডেটর ড্রোন কেনার ব্যাপারে আজই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংবাদসূত্রে জানা গেছে।

কী এই প্রিডেটর ড্রোন? কীভাবে কাজ করে এই অস্ত্র?
এই ঘাতক ড্রোনটির আসল নাম MQ-9B SeaGuardian । যা তৈরির নেপথ্যে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকারই প্রতিরক্ষা দফতরের সংস্থা জেনারেল অটোমেটিকস তৈরি করেছে এই অস্ত্রটি। মার্কিন যুক্তরাষ্ট্র তালিবান নেতা মোল্লা ওমর কিংবা বায়তুল্লা মেসুদকে হত্যা করার যে মিশন সম্পন্ন করেছিল, তার ব্লু প্রিন্টে অন্যতম ভূমিকা নিয়েছিল এই প্রিডেটর ড্রোনটি। এই ঘাতক ড্রোনটির বিশেষত্বই একে অন্যান্য ড্রোন থেকে আলাদা করেছে। একসঙ্গে ১৭৪৬ কেজি বহন ক্ষমতা রয়েছে এটির। তাছাড়া টানা ৩০ ঘণ্টা উড়তে পারে MQ-9B SeaGuardian । আর গতিও অনেক বেশি। সংবাদসূত্রে দাবি করা হয়েছে, এই ড্রোনটি ঘণ্টায় প্রায় ২৩০ কিলোমিটার বেগে উড়তে সক্ষম। কিন্তু প্রশ্ন হল, কী কী কাজে লাগানো যেতে পারে এই ড্রোনটি?
MQ-9B SeaGuardian নিয়ে আলোচনা বহুদিন ধরেই চলছে। আর তার মূল কারণ হল এটি হাতে থাকলে শত্রুপক্ষের ঘুম ওড়াতে বাধ্য করবে। একদিকে যেমন বিপর্যয় মোকাবিলায় সাহায্য করতে পারে এই ড্রোন। তেমনই যুদ্ধে সক্রিয়ভাবে ভূমিকা নিতে পারে। সীমান্তে নজরদারি ছাড়াও প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় ওড়ার ক্ষমতা রাখে ড্রোনটি। পাশাপাশি মিসাইল দিয়েও আঘাত হানতে পারে। তাছাড়া তল্লাশি ও উদ্ধারের কাজেও সাহায্য করতে পারে এই ঘাতক ড্রোন। সাবমেরিন বিরোধী লড়াইয়ে সক্ষমতার পাশাপাশি দূরপাল্লার হামলা কিংবা কোভার্ট অপারেশনে ব্যবহার করা যায় MQ-9B SeaGuardian ড্রোনটিকে।

অত্যাধুনিক এবং নানা ক্ষমতাসম্পন্ন এই ড্রোনটিকে পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেকদিন ধরেই আলোচনা চলছিল প্রতিরক্ষা মন্ত্রকের। তবে এতদিন বিষয়টি আটকে ছিল একটি বিশেষ কারণে। কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের দিকে তাকিয়েই এতটা সময় গেছে। গতকাল মার্কিন প্রতিরক্ষা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আজ এই নিয়ে বৈঠক রয়েছে। সেখানেই ড্রোনটি কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। সেই অনুযায়ী ২২ জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে আলোচনার বিষয় হবে MQ-9B SeaGuardian ড্রোনটি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদসংস্থা রয়টার্স যা জানাচ্ছে, তাতে প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের আগেই এটি কেনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত। প্রাথমিকভাবে ৩০টি ড্রোন কেনার কথা ভাবা হচ্ছে, যা সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনাকে দেওয়া হতে পারে বলে জানাচ্ছে প্রথম শ্রেণির এক সংবাদসংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Comments