অলৌকিক দৃশ্য শিবমন্দিরে । ভক্তদের দাবি, শিবলিঙ্গের পাশে থাকা শিবের বাহন ষাড়কে জল দিলেই মুহুর্তে শেষ হয়ে যাচ্ছে। প্রথমে বিষয়টি লক্ষ্য করতেই অবাক হয়ে যান ভক্তরা। বিষয়টি খতিয়ে দেখতে ফের একই প্রচেষ্টা।দেখা গেল একই ঘটনা। এরপরই এই ঘটনা মুখে মুখে ছড়িয়ে পড়ে এলাকার সর্বত্র। কেউ কেউ এই অবাক করা দৃশ্য মোবাইল বন্দি করে ছড়িয়ে দেন নেট দুনিয়ায়। কিছুক্ষন যেতে না যেতেই শিবমন্দিরে ভিড় লেগে যায়। ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে শিবের বাহন নন্দীকে জল খাওয়াতে থাকেন।ভক্তদের দাবি, তাদের দেওয়া জল পান করেছেন দেবাদিদেব মহাদেবের বাহন।
এমনই আশ্চর্য ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার বারাসাতের মুখার্জী পাড়ার বাবা পঞ্চাননতলা। এলাকার শিবমন্দিরে এই অলৌকিক ঘটনার সাক্ষী থাকতে গঙ্গাজল নিয়ে দুরদুরান্ত থেকে ভক্তরা ভিড় করতে শুরু করেছেন। মন্দিরে।কিশোর থেকে বৃদ্ধ এমনকি বাড়ির মহিলারা ও এসে ভিড় করেন ওই শিব মন্দিরে।অসংখ্য ভক্তরা একবারের জন্য মহাদেবের বাহন নন্দীকে জল খাওয়াতেই অধীর আগ্রহে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এলাকার বেশ পুরোন মন্দির এটি। বিগতদিনে তেমন কোন অসৌকিক ঘটনা চোখে না পড়লেও এদিনের ঘটনায় কিন্তু শোরগোল পড়ে গেছে চতুর্দিকে। ঠিক কথন ধরা পড়ল এই আশ্চর্যজনক ঘটনা ! শুনুন পুরো ঘটনাটা এই সেবাইতের মুখে
দেবাদিদেব মহাদেবের মন্দিরে এমন ঘটনার কথা ভাইরাল হয়ে যায় সো্স্যাল মিডিয়ায়। এরপরই শুরু হয়ে যায় ভক্তদের উন্মাদনা, পুজোপাঠ চলতে থাকে। ভগবান শিবের মাহাত্ম্য কথা নিয়ে গুঞ্জন চলতে থাকে ভক্তদের মধ্যে। তবে এই ঘটনা নিয়ে বিজ্ঞানমঞ্চের সদস্যরা নেমেছেন চুলচেরা বিশ্লেষণে । সত্যিই কি ঈশ্বের অস্তিত্ব নাকি এর পেছনে রয়েছে অন্য রহস্য ? সময়ই দেবে এর আসল উত্তর
