Saturday, April 18, 2026
Homeখবরনাকা চেকিং-এ আটক বিজেপি প্রার্থীদের দুটি গাড়ি। সঙ্গে উদ্ধার একাধিক তাজাবোমা। "তৃণমূল...

নাকা চেকিং-এ আটক বিজেপি প্রার্থীদের দুটি গাড়ি। সঙ্গে উদ্ধার একাধিক তাজাবোমা। “তৃণমূল চক্রান্ত করে তাদের ফাঁসিয়েছে”- দাবী বিজেপির।

বাঁকুড়ার ইন্দাসের বাঁধের পাড়ে নাকা চেকিং-এ বিজেপি প্রার্থীদের দুইটি গাড়ি আটক, উদ্ধার তাজাবোমা, দাবি পুলিশের

ভোট হতে এখনো বেশ কিছুদিন দেরি আছে, এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে নমিনেশন ফাইল আর এই নমিনেশন পর্বকে ঘিরেই দিকে দিকে অশান্তির বাতাবারণ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। এক্ষেত্রে কোথাও বিজেপি, সিপিএম সহ বিরোধীপক্ষ আঙ্গুল তুলছে তৃণমূলের দিকে আবার কোথাও কোথাও শাসক দল আঙুল তুলছে বিরোধী পক্ষের দিকে, এমত পরিস্থিতিতে আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বাঁধের পাড় এলাকায় পুলিশের নাকা চেকিং-এ আটক করে বিজেপি প্রার্থীদের দুটি গাড়ি, পুলিশের দাবি আজ গন্ডগোল হতে পারে এই ইনফরমেশন আগেই ছিল আর সেই কারণে ই বাঁধের পাড় এলাকায় চলছিল নাকা চেকিং, আজকের নাকা চেকিং-এ মিলে সাফল্য, আটক করা হয় সন্দেহভাজন দুটি গাড়ি, গাড়ি থেকে পাওয়া গেছে বেশ কিছু তাজা বোমা ।
এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। যদিও এ প্রসঙ্গে বিজেপির বিধায়ক দাবি করেছেন – তৃণমূল চক্রান্ত করে তাদের প্রার্থীদের ফাঁসিয়েছে, অবশ্য এই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, তিনি বলেন ফেঁসে গেলে সবাই এরকম ভিত্তিহীন কথাবার্তা বলে। তিনি আরো বলেন – বিজেপির পায়ের তলায় মাটি নেই বুঝেই বোমা গুলির রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা নিন্দনীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Comments