Saturday, April 18, 2026
Homeখবরদুর্ঘটনার কবলে প্রাণ গেল টেলি অভিনেত্রীর! এক রাতেই স্তব্ধ একটি তরতাজা প্রাণ।...

দুর্ঘটনার কবলে প্রাণ গেল টেলি অভিনেত্রীর! এক রাতেই স্তব্ধ একটি তরতাজা প্রাণ। শুটিং শেষে বাড়ি ফেরার পথেই চলে গেলেন না ফেরার দেশে। ঠিক কি হয়েছিল?

শুটিং সেরে বাড়ি ফেরার সময়ও সে ভাবতে পারেনি যে আজকেই শেষ দিন কাল আর সেই শুটিং ফ্লোরে তাঁর ফেরা হবে না। একটি দুর্ঘটনাই প্রাণ কেড়ে নিল এই অভিনেত্রীর। ঠিক কি ঘটেছিল? দেখুন।

শনিবার রাতে শুটিং সেরে অ্যাপ বাইকে করে পানিহাটির বাড়িতে ফিরছিলেন সুচন্দ্রা দাশগুপ্ত। বরাহনগর থানার ঘোষপাড়ার কাছে একটি লরি ওই মোটর বাইকটিকে ধাক্কা দেয়। সেই সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই অভিনেত্রীর।

প্রসঙ্গত, সুচন্দ্রা দাশগুপ্ত ছিলেন একজন টেলি অভিনেত্রী। ‘গৌরী এলো’-সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন সুচন্দ্রা। শনিবারও শুটিং সেরেই বাড়ি ফিরছিলেন তিনি। আর সেই সময়ই ঘটে এই দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যাচ্ছে, অনলাইনে বাইক বুক করেছিলেন ওই অভিনেত্রী। বরাহনগরের মোড়ের কাছে সিগন্যালের ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসে।

বাইকের চালক ব্রেক কষেন। তাতে সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান। ওই সময়ই পিছন থেকে একটি দশ চাকার লরি এসে তাঁকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট ছিল। কিন্তু সেটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রীর। এরপরই ঘাতক লরিটিকে আটক করা হয়। লরির চালককে গ্রেফতার করেন বরাহনগর থানার পুলিশ। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়ে পড়ে বিটি রোডে।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া দেখা যায় টলিপাড়াতে। অভিনেত্রীর পরিচিত এবং সহকর্মীরা সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন।

প্রসঙ্গত, এধরণের দুর্ঘটনা নতুন নয়। এর আগেও অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালানোর ফলে কিংবা বেপরোয়া গাড়ি বা লরির ধাক্কায় প্রাণ গেছে বহু মানুষের। এরপরেও হুঁশ ফেরেনি কারোর। আর এবারও বেপরোয়া লরি কেড়ে নিল এক তরতাজা প্রাণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Comments