টলিউড, বলিউড কিংবা হলিউড সে যেকোন অভিনেতা বা অভিনেত্রীই হোক না কেন তাদের জীবন সম্পর্কে মানুষের জানার শেষ থাকেনা। তাঁরা কখন কোথায় যাচ্ছে? কি করছে? সেই নিয়ে মানুষের আগ্রহ থাকে বিশাল। আর তার মধ্যে যদি কানাঘুষো প্রেমের গুঞ্জন শোনা যায় তাহলে তো কোন কথাই নেই।
কোন অভিনেতা কোন অভিনেত্রীর সাথে প্রেম করছেন তা জানতে উদগ্রীব হয়ে ওঠেন মানুষ। আর যদি কোন প্রেমের সম্পর্ক প্রকাশ্যে থাকে তখন মানুষ বলতে শুরু করেন কবে তাদের চার হাত এক হবে? এই কথা কম-বেশি সকল কলাকুশলীদেরই শুনতে হয়।
আজকে আমরা যার কথা বলব তাঁদের ও এই কথা শুনতে হয়েছে বারবার। কিন্তু বরাবরই মুখে কুলুপ এঁটে ছিলেন তারা। কিন্তু এবার না চাইতেও বেরিয়ে এল তাদের গোপন কথা। কিভাবে দেখুন। এখানে কথা হচ্ছে বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়ের।
তাঁরা গত আট বছর ধরে সম্পর্কে রয়েছেন। ২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘পারব না আমি ছাড়তে তোকে’ মুক্তি পেয়েছিল। সেই ছবির সেটেই তাঁদের প্রথম দেখা আর তারপরে শুরু প্রেম। বরাবরই প্রকাশ্যে একে অপরকে ভালবাসার কথা জানিয়েছেন দুজনে।
একসঙ্গে ঘুরতে যাওয়া হোক কিংবা কোনও অনুষ্ঠানে খাওয়াদাওয়া প্রায়ই দুই পরিবারকে একই ছাদের তলায় দেখা যায়। গত ১৭ মে ছিল কৌশানীর জন্মদিন। এ দিন শহরের একটি রেস্তরাঁয় খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন নায়িকার বাবা।
সেখানেই এক সাক্ষাৎকারে কৌশানীর বাবা ফাঁস করলেন বনি-কৌশানীর বিয়ের পরিকল্পনা। তিনি বললেন, “২০২৪ সালে ওদের বিয়ে হবে।” হবু শ্বশুরের কথা শুনে হেসে উঠলেন বনি।
এদিকে বাবার কথা শুনে খানিকটা অস্বস্তিতে পড়েন কৌশানী।বনি-কৌশানী একসঙ্গে একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন। যার নাম ‘বিকে এন্টারটেনমেন্ট’। তাঁদের প্রথম প্রযোজিত ছবি ‘ডাল বাটি চুরমা’।
এই মুহূর্তে নায়ক নায়িকা ব্যস্ত নতুন চিত্রনাট্য শুনতে। তার পর নতুন ছবির কাজ শুরু করবেন। যদিও বিয়ের তারিখ বা সেই সম্পর্কিত কোনও তথ্য জানা যায়নি।
