কাজের থেকে এক চিলতে সময় বের করে পুরোনো বন্ধুদের নিয়ে বাড়িতে হইহুল্লোড় করা হোক কিংবা সপ্তাহান্তে অফিসের কলিগদের সঙ্গে গেট টুগেদার এসব তো এখন বেশ প্রচলিত। আর এসবের মধ্যিখানে জায়গা করে নিয়েছে হাউস পার্টি নামক বিষয়টি। শুনতে বেশ উচ্চমানের লাগলেও এটি কিন্তু সেই গেট টুগেদারের দলেরই অন্তর্গত। যাক সেসব কথা।
সে টলিউড, বলিউড কিংবা হলিউড হোক সর্বক্ষেত্রেই কিন্তু এর ব্যবহার অনেকাংশে বেশি। সে যেকোন অভিনেতা কিংবা অভিনেত্রীই হোক না কেন তাঁরা প্রায়শই তাঁদের বন্ধুবান্ধব কিংবা কাছের মানুষদের নিয়ে এই হাউস পার্টির ডাক দিয়ে থাকেন। আর সেখানে অনেক নামী গুণী অভিনেতা ও অভিনেত্রীদের একই ফ্রেমে ছবি তুলতেও দেখা যায়। আর এরকমই সব ছবি বর্তমানে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি অরিন্দম শীলের নিমন্ত্রণে পরিচালকের বাড়িতে রবিবার বসেছিল চাঁদের হাট। সেই চাঁদের হাটে কিছু মানুষের একসঙ্গে ফ্রেমবন্দি হওয়া দেখে কেউ কটাক্ষ করেছেন তো কেউ আবার প্রশংসা করেছেন। কি হয়েছিল দেখুন। এইদিন পরিচালকের বাড়িতে আড্ডায় উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা।
অরিন্দম শীলের ছবির অভিনেতা, অভিনেত্রী ও তাঁর কাছের লোকেদের রবিবার আমন্ত্রণ জানিয়েছিলেন পরিচালক। আর এই পার্টিতেই নজর কেড়েছেন মিমি-রুদ্রনীলের একসঙ্গে তোলা একটি ছবি। আর এই ছবি দেখেই মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়েছে সারা নেটপাড়ায়।
প্রসঙ্গত, মিমি চক্রবর্তী তৃণমূলের সাংসদ অন্যদিকে বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ। রাজনীতিকে ভুলে দুই তারকার একসঙ্গে এত মিল দেখে কেউ করেছেন কটাক্ষ তো কেউ আবার তাঁদের প্রশংসা করেছেন। কিন্তু একই ফ্রেমে এদিন শুধু মিমি-রুদ্রনীলই নয়, দেখা গেল শ্রীকান্ত মোহতা ও যীশু সেনগুপ্তকেও।
সেখানে এক ফ্রেমে নজর কেড়েছে বাংলা ছবির তিন জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষকে। এছাড়াও সেই আড্ডায় উপস্থিত ছিলেন অনেকেই। একটি গ্ৰুপ ছবি শেয়ার হয়েছে। আর তাতে দেখা যাচ্ছে, কোয়েল মল্লিক, নিশপাল সিং রানে, নীলাঞ্জনা সেনগুপ্ত, পন্ডিত বিক্রম ঘোষ, জয়া শীল, রূপা দত্ত সহ আরও অনেককেই। সবমিলিয়ে হাউস পার্টি যে একেবারে জমজমাট তা আর বলার অপেক্ষা রাখে না।
