Friday, April 17, 2026
Homeখবরকেমন হতো যদি সরকার আপনার সংসার খরচের জন্য লক্ষ লক্ষ টাকা দিত...

কেমন হতো যদি সরকার আপনার সংসার খরচের জন্য লক্ষ লক্ষ টাকা দিত ? আবার, সঙ্গে যদি সরকার থেকেই পেতেন বিলাসবহুল বাড়ি এবং গাড়ি? কি অবাক হচ্ছেন? ভাবছেন এমন আবার হয় নাকি? যদি বলি সত্যিই এমন কিছু দেশ আছে যেখানে জনসংখ্যা বৃদ্ধির জন্য সরকার এত সুযোগ দেয়। কোন কোন দেশে রয়েছে এই তালিকায়?

বর্তমান সময় দাঁড়িয়ে মানুষের একটাই লক্ষ্য, প্রচুর অর্থ উপার্জন করা। প্রত্যেকেই চায় জীবনে প্রতিষ্ঠিত হতে। নিজের রোজগারের টাকায় বাড়ি গাড়ি করার স্বপ্ন অনেকেরই থাকে। আপনারও আছে নিশ্চয়ই?
তবে সেই স্বপ্ন কারও তাড়াতাড়ি পূরণ হয়ে যায় তো কারো দীর্ঘদিন সময় লাগে আবার কারও হয়ই না। কিন্তু আজ আপনাদের জানাবো পৃথিবীর এমন চার জায়গা সম্পর্কে যেখানে ,মাসিক রোজগারের সাথে সাথেই মিলবে বিদেশে গিয়ে থাকা খাওয়ার সুবিধা। শুধু তাই নয় ফ্রিতে পেয়ে যাবেন বিলাসবহুল বাড়ি এবং গাড়িও। কোন কোন দেশ দিচ্ছে এই সুবিধা চলুন জেনে নিই….

সুইজারল্যান্ড এই তালিকায় নাম রয়েছে সুইজারল্যান্ডের আলবিনন শহরের। এখানকার জনসংখ্যা মাত্র ২৪০ জন। এই শহরে যদি কেউ ১০ বছরের বেশি থাকেন এবং তার বয়স যদি ৪৫ বছরের কম হয় তাহলে সেই ব্যক্তি পেয়ে যাবেন ২০ লক্ষ টাকা। এমনকি সরকারের তরফ থেকে শিশুদেরকেও ৪ লক্ষ টাকা করে দেওয়া হয়।

আমেরিকা:
তালিকায় দ্বিতীয়তে নাম রয়েছে ধনী দেশ আমেরিকার। ভার্মন্ট এটি হচ্ছে আমেরিকার একটি পার্বত্য রাজ্য। এখানকার দৃশ্য এতটাই সুন্দর যে, প্রত্যেক বছর দেশ-বিদেশ থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন। তাদের মধ্যে অনেকেরই ইচ্ছা এখানে একটি বাড়ি বানানোর। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভার্মন্টকে পর্যটনের জন্য একটি দুর্দান্ত গন্তব্য করে তুলেছে। তবে দুঃখের বিষয় এই রাজ্যে বসবাসকারী মানুষের সংখ্যা খুবই কম। মাত্র ৬ লক্ষ ২০ হাজার মানুষ বসবাস করেন এখানে। সেই কারণে ভার্মন্ট সরকার এই স্থানে বসবাসের জন্য আবেদনকারীদের দারুন সুবিধা দিচ্ছে। এই রাজ্যে কোনও ব্যক্তি যদি দুবছর বসবাস করেন তাহলে সরকারের পক্ষ থেকে তাকে ৭.৪ টাকা দেওয়া হবে। আর যদি কেউ স্থায়ীভাবে বসবাস করতে চায়,সরকার তাকে ৮২০৭২৫ টাকা প্রদান করবে। এছাড়াও বিলাসবহুল বাড়ি এবং গাড়িও পাবেন।

স্পেন- সদ্য বিবাহিত নব দম্পতির জন্য স্পেনের পোঙ্গা শহরটি স্বর্গের চেয়ে কিছু কম নয়। কেন বলছি?
এখানে এলে সরকার আপনাকে ২ লক্ষ ৬৮ হাজার টাকা দিতে প্রস্তুত। পোঙ্গা একটি খুব সুন্দর এবং দর্শনীয় শহর। এখানে থাকার জন্য রয়েছে একাধিক সুন্দর স্থান। যদি আপনার কোনও সন্তান থাকে, সরকার আপনাকে আলাদাভাবে অর্থ প্রদান করবে। এখানকার জনসংখ্যা শুনলে আমি আশ্চর্য হবেন! এখানকার জনসংখ্যা মাত্র ৮৫১ জন।

আলাস্ক:
সবার শেষে যার কথা বলব সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য আলাস্কা।১৯৫৯ খ্রীস্টাব্দের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাজ্য হিসাবে এটি অন্তর্ভুক্ত হয়।
আপনি যদি ঠান্ডা পছন্দ করে থাকেন, যেমন তুষারপাত দেখতে, বরফ নিয়ে খেলা করতে আগ্রহী হন, তাহলে এই স্থান একান্তই আপনার। কিন্তু আলাস্কার জনসংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। সেই কারণে এখানে থাকার জন্য সরকার অর্থ প্রদানও করছে। কমপক্ষে এক বছর যদি কোনও ব্যক্তি এখানে থাকেন, তাহলে তাকে দেড় লক্ষ টাকা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Comments