Saturday, April 18, 2026
Homeখবরকালীঘাটের কাকুর সঙ্গে মুখোমুখি বসাতেই বিস্ফোরক তথ্য? ইডির জেরায় মুখ খুললেন সেই...

কালীঘাটের কাকুর সঙ্গে মুখোমুখি বসাতেই বিস্ফোরক তথ্য? ইডির জেরায় মুখ খুললেন সেই সিভিক ভলান্টিয়র রাহুল বেরা। শুক্রবার ইডি-র হাতে বড়সড় লিড!

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরায় মুখ খুললেন সিভিক ভলান্টিয়র রাহুল বেরা। আর তাতেই অস্বস্তিতে কালীঘাটের কাকু। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু নথিও নাকি লোপাট করা হয়েছে এমনটাই অভিযোগ

বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে বহু আলোচিত নাম কালীঘাটের কাকু, ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। বারবার কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির মুখে পড়লেও আত্মবিশ্বাসী সুজয়কেই দেখেছেন রাজ্যের মানুষ। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই যেন তাকে নিয়ে রহস্য আরও বেশি করে দানা বাঁধছে। তার বিরুদ্ধে সব অভিযোগই একপ্রকার অস্বীকার করেছেন কালীঘাটের কাকু। তবে এবার উঠে আসছে একের পর এক অবাক করে দেওয়ার মতো তথ্য। সম্প্রতি রাহুল বেরা নামে এক সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে আসে কালীঘাটের কাকু প্রসঙ্গে। আর তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে বেরোল।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া সুজয়কৃষ্ণভদ্রের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে উঠে আসে এক সিভিক ভলেন্টিয়ারের নাম। শুক্রবার তাকে টানা ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল তদন্তকারী এজেন্সি। আর তাতেই আধিকারিকদের হাতে এল বিস্ফোরক তথ্য। এদিন প্রথম দফায় সিভিক ভলান্টিয়র রাহুল বেরার বয়ান রেকর্ড করেছে ইডি। রাহুল যা বলেছে, তাতে সুজয়ের সঙ্গে আর্থিক লেনদেনের বড়সড় তথ্য সামনে এসেছে। এছাড়া প্রভাবশালী যোগ থেকে শুরু করে সুজয়ের ‘ কারবার ‘ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও উঠে আসে জেরায় সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই দাবি ।আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু নথি লোপাটও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে কালীঘাটের কাকুর বিরুদ্ধে। শুক্রবার তার সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় রাহুলকে। এরপর দ্বিতীয় দফায়ও রাহুলের বয়ান রেকর্ড করা হয়। শনিবারও রাহুলকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিনও রাহুলের বয়ান রেকর্ড করা হবে বলে জানা গেছে। কিন্তু সুজয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রাহুলের নাম উঠে আসতেই রাজ্যবাসীর মনে নানা প্রশ্ন দানা বাঁধছে। একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে তার সঙ্গে কালীঘাটের কাকুর কী সম্পর্ক? তাছাড়া তিনি কীভাবেই বা তৃণমূলের প্রভাবশালীদের সংস্পর্শে এলেন? তা নিয়েই উঠছে প্রশ্ন। ইতিমধ্যে রাহুলের থেকে যে যে তথ্য মিলেছে, তাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আশাবাদী এই ভেবে যে, রাহুলের থেকে আরও অনেক গোপন তথ্য উঠে আসতে পারে। তবে গ্রেফতারির আগে কালীঘাটের কাকুর মোবাইল থেকে তথ্য মুছেছেন এই রাহুলই। সেকথা নিজেই স্বীকার করেছেন ওই সিভিক ভলেন্টিয়ার সংবাদ সূত্রে এমনটাই দাবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Comments