Friday, April 17, 2026
Homeরাজনীতিএত শান্তিপূর্ণ মনোনয়ন আগে কখনও হয়নি? মৃত্যুর রিপোর্টই নেই, বোমা উদ্ধার হয়েছে...

এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে কখনও হয়নি? মৃত্যুর রিপোর্টই নেই, বোমা উদ্ধার হয়েছে মাত্র ৬১টি। পঞ্চায়েতের মনোনয়ন পর্ব শেষে বলল কমিশন। বিরোধীদের অভিযোগ কি তাহলে মিথ্যে?

বিরোধীরা তাহলে দিনের আলোয় মিথ্যে বলছেন? কোথায় মুর্শিদাবাদ? কোথায় চোপড়া? কোথায় ভাঙড়? কোথায়ই বা মৃত্যু? ৬১টা বোমা উদ্ধার এবং ১০০ জনের মতো আহত হওয়া ছাড়া কমিশনের রিপোর্টে আর তো বিশেষ কিছু আশঙ্কাজনক তথ্য নেই! তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিয়েছেন, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব এত শান্তিপূর্ণ আগে কখনও হয়নি। এবার মনোনয়ন জমা দেওয়ার পর্বের রিপোর্ট নিয়ে তুলকালাম রাজ্য জুড়ে।

নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করেছেন চলতি মাসের ৮ তারিখ। মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে পরদিন অর্থাৎ ৯ জুন থেকে। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই যেন রাজ্যে একের পর এক ঝামেলা তৈরি হয়েছে। একদিকে বিরোধীরা সরব হয়েছে, রাজ্যের ২২টি জেলার ৩৩১৭ গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে আরও সময় দেওয়ার প্রয়োজন ছিল এই বলে। আবার জনস্বার্থে নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও উঠেছিল। তবে সেই ইস্যু নিয়ে আদালত তাদের নির্দেশ জানিয়েছে। কিন্তু যে প্রশ্ন নিয়ে এখন রাজ্য উত্তাল, তা হল– শুক্রবার প্রকাশ করা রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য।

মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে বাধা সম্মুখীন হওয়ার অভিযোগ বারবার উঠেছে বিরোধী দলগুলির তরফে। এমনকী, পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে, রাজ্যের বিভিন্ন জায়গায় বোমাবাজি থেকে গোলাগুলির ঘটনাও সামনে এসেছে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে। আর তাতে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছে। কিন্তু একদিকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ‘এত শান্তিপূর্ণ আগে কখনও হয়নি’ বলে মত প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর রিপোর্টই পায়নি বলে রিপোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন। সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর।

কমিশন জানিয়েছে, রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট সংক্রান্ত ৩৯টি ঘটনা ঘটেছে। আর তার জেরে প্রায় ১০০ জন আহত হওয়ার খবর পেয়েছে কমিশন। এছাড়া রাজ্য জুড়ে ৬১টি বোমা উদ্ধার করা হয়েছে। আর কোনও মৃত্যুর খবর নেই। শুক্রবার রাতে মনোনয়ন পর্ব সংক্রান্ত এই রিপোর্ট নিয়ে আমজনতার মনে নানা প্রশ্ন উঠছে। যেখানে মনোনয়নের শুরুর দিন থেকে মুর্শিদাবাদে অশান্তির ঘটনা ঘটেছে, কংগ্রেস প্রার্থীর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে, যে যে অশান্তির ঘটনাকে ভিত্তি করে কলকাতা হাইকোর্ট মনোনয়ন কেন্দ্রে ১৪৪ ধারা জারি করেছে, সেখানে কমিশনের রিপোর্টে এই ধরনের তথ্য ? জানিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে

মনোনয়নের শুরুর দিকে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা ছাড়াও ১৪৪ ধারা জারির মধ্যেই অশান্তির ঘটনা, পুলিশকে লক্ষ্য করে বোমা, ইট ছোড়ার মতো ঘটনা সামনে এসেছে। চোপড়া, ভাঙড়ে অশান্তি চরমে পৌঁছেছে। ৩ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। সেখানে কমিশনের এই রিপোর্টে শোরগোল পড়ে গেছে বিরোধী দল গুলোর মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Comments