মুক্তির আগে হোক কিংবা পরে ‘দ্য কেরালা স্টোরি’-কে নিয়ে চর্চা অব্যাহত। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবিকে বাংলায় নিষিদ্ধ করেছিলেন। তারপরই বাংলার সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়েছিলেন এই ছবির প্রযোজক বিপুল শাহ।
তবে শুধু বাংলা নয়, তামিলনাড়ুর বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ ও আরো অনেক জায়গাতেই এই ছবিকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তার পরেও এই ছবি বিভিন্ন জায়গায় ভালো ফল করেছে। মাত্র ৯ দিনেই ১০০ কোটির গন্ডি পেরিয়ে গেছে এই ছবির।
বিভিন্ন প্রেক্ষাগৃহে শুধু নিষিদ্ধ করাই নয়, সেই সঙ্গে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল এই সিনেমার কলাকুশলীদের। কিন্তু এবার সত্যি দুর্ঘটনার কবলে পড়লেন ‘দ্য কেরালা স্টোরি’-র অভিনেত্রী আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন। কি হল তাঁদের সাথে জানেন?
সূত্র অনুযায়ী, রবিবার বিকেলে মুম্বইয়ে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই যোগ দিতে যাচ্ছিলেন এই সিনেমার পরিচালক সুদীপ্ত সেন ও অভিনেত্রী আদা শর্মা। পথে হঠাৎই তাঁদের গাড়ি দুর্ঘটনার সন্মুখীন হয়।
সেই দুর্ঘটনায় আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন দুইজনই গুরুতরভাবে আহত হয়েছেন। এরপর সেখান থেকে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে সুস্থ রয়েছেন তাঁরা।
সূত্রের খবর, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের গাড়ির। এরপরে দুর্ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। যদিও পরিচালক সুদীপ্ত সেন দুর্ঘটনার কথা উল্লেখ না করে তিনি জানান হঠাৎ স্বাস্থ্যের অবনতির কারণে তাঁরা অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এর জন্য তাঁরা দুঃখিত।
অন্যদিকে অভিনেত্রী টুইট করে জানান, তিনি এখন সুস্থ রয়েছেন। তিনি লিখেছেন, “আমি ঠিক আছি। দুর্ঘটনার খবর পেয়ে অনেকে মেসেজ করছেন। আমাদের পুরো টিমই সুস্থ রয়েছে। বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। গুরুতর কিছু হয়নি। আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।”
সবকিছু ঠিকঠাক থাকলেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। অনেকের মনেই প্রশ্ন জাগছে এটা কি আদেও নিছক একটি দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ? যদিও এর উওর দেবে সময়।
