Friday, April 17, 2026
Homeখবরঅভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আইনজীবীদের নালিশ প্রধান বিচারপতির কাছে? দুর্নীতি সামনে আনার জন্যই...

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আইনজীবীদের নালিশ প্রধান বিচারপতির কাছে? দুর্নীতি সামনে আনার জন্যই কি কোণঠাসা করা হচ্ছে?

নির্দিষ্ট একটি দলের বিরুদ্ধেই নাকি তিনি খড়্গহস্ত, এমনটাই অভিযোগ উঠেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। এমনকী, জাস্টিস গঙ্গোপাধ্যায়কে নিয়ে নালিশ জানানো হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে, এমনটাই সংবাদসূত্রে জানা গেছে। কিন্তু কেন এই পদক্ষেপ? আক্ষেপের সুরে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, একের পর এক দুর্নীতি সামনে আনার জন্যই কি তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ?

জানা গিয়েছে, গত সপ্তাহে হাইকোর্ট আইনজীবীদের একাংশ চিঠি লিখে পাঠান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে। এই চিঠিতে নাকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বহু অভিযোগ তোলা হয়েছে। যদিও এই চিঠির সত্যতা যাচাই করেনি বেঙ্গল লাইভ।

সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে আনা আইনজীবীদের একাংশের অভিযোগ নিয়ে কিছুটা উষ্মা প্রকাশ করে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসুমল্লিককে প্রশ্ন করলেন অভিজিৎবাবু। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ” আমাকে নিয়ে ব্যস্ত আছেন? আমার বিরুদ্ধে কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। এতে অবাক হয়েছি। চিঠিতে লেখা হয়েছে একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে কাজ করছি।” এরপর কিছুটা আক্ষেপের সুর ধরা পড়ল তাঁর গলায়। তিনি বলেন, কতজন দুর্নীতিগ্রস্ত মানুষ তাঁর জন্য জেলে রয়েছেন, গ্রেফতার হয়েছেন, সে বিষয়ে চিঠিতে কেউ লিখল না।

উল্লেখ্য, কয়েকদিন আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আইনজীবী অরুণাভ ঘোষ। এ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে আইনজীবী অরুণাভ ঘোষের বিবাদ সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত আইনজীবী অরুনাভ ঘোষ বিচারপতির উদ্দেশ্যে বলেন “আপনি একজন সৎ মানুষ”।

সোমবার অরুণাভ ঘোষসহ বেশ কয়েকজন আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামের উল্লেখ না করে একটি বিশেষ বেঞ্চের বিচার্য বিষয়ের বদল চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হন। তাই স্বাভাবিকভাবে এই ঘটনার পর নানা মহল থেকে উঠছে প্রশ্ন। বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এ বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, “দুর্নীতি সামনে আনার জন্যই কি আমার বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Comments