Friday, April 17, 2026
Homeখবরমোদিতে মজে আমেরিকা! মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন বিখ্যাত মার্কিন গায়িকা। বিরল...

মোদিতে মজে আমেরিকা! মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন বিখ্যাত মার্কিন গায়িকা। বিরল মুহূর্তের সাক্ষী গোটা বিশ্ব।

রাষ্ট্রনায়কদের মধ্যে গোটা বিশ্বে সেরার মর্যাদা অনেক আগেই পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাও একবার নয়, একাধিকবার জনপ্রিয় রাষ্ট্রপ্রধানের মর্যাদা ছিনিয়ে এনেছেন তিনি। মোদি ম্যাজিক যে বিশ্বের সর্বত্রই কাজ করে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এবার ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে আরও এক বিরল মুহূর্তের সাক্ষী হলেন দেশবাসী। মার্কিন মুলুকেও মোদির জয়জয়কার ধরা পড়ল এবারের আমেরিকা সফরে। ভারতীয় রীতি মেনে নরেন্দ্র মোদিকে প্রণাম করলেন আমেরিকার বিখ্যাত গায়িকা ম্যারি মিলবেন।

এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবারের এক বিশেষ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। আর এই মার্কিন সফরে নানা বিরল মুহূর্ত তৈরি হয়েছে মোদিকে নিয়ে। যার রাজনৈতিক তথা ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে যা নিয়ে এখন বিশ্ব জুড়ে চর্চা চলছে, তা হল মার্কিন গায়িকা ম্যারি মিলবেন পা ছুঁয়ে প্রণাম করেছেন প্রধানমন্ত্রীকে। আর এই দৃশ্য সোস্যাল মিডিয়ার পোস্টে নেটিজেনদের চোখে পড়তেই নিমিষে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবারের অনুষ্ঠানে। এদিন অনুষ্ঠানে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই অনুষ্ঠানের দিনই ঘটল ভারতবাসী হিসেবে গর্বের ঘটনা। এদিন আমেরিকার গায়িকা ম্যারি মিলবেন পা ছুঁলেন ভারতের প্রধানমন্ত্রীর। পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন। পাল্টা সৌজন্যের দৃশ্যও দেখা গেল এরপর। ওই গায়িকাকে প্রতি নমস্কার জানালেন প্রধানমন্ত্রীও। শুধু তা-ই নয়, এদিন ওই মার্কিন গায়িকা ভারতের জাতীয় সঙ্গীত জন গন মন পরিবেশন করেছেন। আর তারপরই সৌজন্যের এমন দৃশ্য দেখা গেল অনুষ্ঠানে।

যদিও বিদেশের মাটিতে ভারতের প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করার দৃশ্য নতুন নয়। কিছুদিন আগে পাপুয়া নিউগিনিতেও ঘটেছিল এমন ঘটনা। সেবার নরেন্দ্র মোদির পা ছুঁয়ে প্রণাম করেছিলেন খোদ পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস ম্যারাপে। চলতি বছরেরই মে মাসে ঘটেছে এই ঘটনা। এদিন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী নিচু হয়ে প্রণাম করতেই নরেন্দ্র মোদি মারাপেকে জড়িয়ে ধরেন। ভারতীয় সংস্কৃতি অনুযায়ী, পায়ে হাত দিয়ে প্রণাম করার প্রচলন রয়েছে। সেই নিয়ম অনুসারেই মোদির পা ছুঁয়ছিলেন মারাপে। এদিনের সৌজন্য বিনিময় আরও তাৎপর্যপূর্ণ ছিল। ভারতের প্রধানমন্ত্রীর জন্য সেদেশের প্রচলিত নিয়মও ভেঙেছেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী। মারাপের দেশে একটি নিয়ম চালু রয়েছে, সেদেশে সূর্যাস্তের পর কোনও রাষ্ট্রনেতাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয় না। কিন্তু নরেন্দ্র মোদির ক্ষেত্রে সূর্যাস্তের পরই দএয়া হয়েছিল অভ্যর্থনা। আসলে মোদি-ম্যাজিক শুধু এদেশেই নয়, ভিনদেশেও রয়েছে অব্যাহত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Comments